Rosuvastatin 10/রসুভাসটাটিন HMG-CoA রিডাক্টেজ এনজাইমের সিলেকটিভ ও কমপিটিটিভ ইনহিবিটর। HMG-CoA রিডাক্টেজ একটি গতি নির্দেশক এনজাইম যা ৩-হাইড্রোক্সি ৩-মিথাইল Glutaryl কো-এনজাইম-এ এর মেভালোনেট এ পরিবর্তন ত্বরান্বিত করে। মেভালোনেট কোলেস্টেরলের একটি প্রাথমিক উপাদান। রসুভাসটাটিন দুই ভাবে লিপিড পরিবর্তন করে। প্রথমত, এটি কোষপ্রান্তে হেপাটিক এলডিএল রিসেপ্টরের সংখ্যা বৃদ্ধি করে LDL এর শোষণ ও বিয়োজন ত্বরান্বিত করে। দ্বিতীয়ত, রসুভাসটাটিন যকৃতে VLDL এর সংশ্লেষণ প্রতিরোধ করে যা VLDL ও LDL কণিকার পরিমাণ হ্রাস করে।
100% Genuine Products, Guaranteed
Safe & Secure Payments, Always
Fast, Secure & Efficient Delivery
Proper Packaging
রুভাস্টিন ট্যাবলেট ক্যালসিয়াম নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
সেবন সীমা: ৫-৪০ মিঃগ্রাঃ দৈনিক একবার। ৪০ মিঃগ্রাঃ শুধু সেসব রোগীর ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে যাদের কাঙ্খিত LDL-C লেভেল ২০ মিঃগ্রাঃ দিয়ে অর্জিত হচ্ছে না।
HoFH: প্রারম্ভিক মাত্রা দৈনিক ২০ মিঃগ্রাঃ।
শিশু HeFH রোগীদের ক্ষেত্রে: ৮ থেকে ১০ বছরের কম বয়সের রোগীর ক্ষেত্রে দৈনিক মাত্রা ৫-১০ মিঃগ্রাঃ এবং ১০ থেকে ১৭ বছর বয়সের রোগীদের ক্ষেত্রে দৈনিক মাত্রা ৫-২০ মিঃগ্রাঃ।
শিশু HeFH রোগীদের ক্ষেত্রে: ৭ থেকে ১৭ বছর বয়েসের রোগীদের ক্ষেত্রে দৈনিক মাত্রা ২০ মিঃগ্রাঃ।
রসুভাসটাটিন দিনের যে কোন সময় খাদ্য গ্রহণের আগে বা পরে গ্রহন করা যেতে পারে।
রসুভাসটাটিন এর উল্লেখযোগ্য ড্রাগ ইন্টার্যাকশন হল-
রসুভাসটাটিন নিম্নলিখিত ক্ষেত্রে প্রতিনির্দেশিত-
রসুভাসটাটিন সাধারণত সুসহনীয়। রসুভাসটাটিন সংশ্লিষ্ট উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হল- মাথা ব্যথা, মায়েলজিয়া, কোষ্ঠকাঠিন্য, এসথেনিয়া, পেটে ব্যথা এবং বমি বমি ভাব।
গর্ভাবস্থায় রসুভাসটাটিনের নিরাপত্তা এখনও প্রমাণিত হয়নি। রসুভাসটাটিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা এখনো জানা যায়নি।
স্কেলেটাল পেশীতে প্রভাব (যেমন- মায়োপ্যাথি ও র্যাবডোমায়োলাইসিস): ৪০ মিঃগ্রাঃ মাত্রা, অধিক বয়স (>৬৫ বছর) হাইপোথাইরয়েডিজম, কিডনী সমস্যা এবং সাইক্লোস্পরিন, লোপিনাভির/রিটোনাভির, এটাজানাভির/রিটোনাভির অথবা কিছু অন্যান্য লিপিড কমানোর ঔষুধের সাথে যৌথ ব্যবহারে ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ব্যাখ্যাতীত পেশীতে ব্যথা, নাজুকতা বা দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত এবং এসব লক্ষণ দেখা দিলে রসুভাসটাটিন সেবন বন্ধ করা উচিত।
লিভার এনজাইম সমস্যা এবং পর্যবেক্ষণ: হেপাটিক ট্রান্সঅ্যামিনেজ এনজাইমের পরিমান বেড়ে যেতে পারে।
চিকিৎসা গ্রহনের আগে এবং চিকিৎসা গ্রহনের সময় লিভার এনজাইমের পরিমাণ পর্যবেক্ষণ করতে হবে।
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০o সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ওয়েবসাইট থেকে অর্ডার করার সহজ ভিডিও গাইড।
অ্যাপ থেকে অর্ডারের সহজ ভিডিও গাইড
অ্যাপ ডাউনলোডDownload ePharma App বিস্তারিত গাইড ›Detailed App Ordering Guide
⚠️Disclaimer:
At ePharma, we’re committed to providing accurate and accessible health information. However, all content is intended for informational purposes only and should not replace medical advice from a qualified physician. Please consult your healthcare provider for personalized guidance. We aim to support, not substitute, the doctor-patient relationship.